ফাইনালে ভারত পাকিস্তানের সম্ভাব্য একাদশ দেখে নিন
ফাইনালে ভারত পাকিস্তানের সম্ভাব্য একাদশ দেখে নিন
এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে হতে যাওয়া এই ফাইনালে মাঠে নামার আগে কাগজে-কলমে এগিয়ে ভারত।
তবে পাকিস্তানকেও হালকাভাবে দেখার সুযোগ কম। সর্বশেষ দুই দল ফাইনালে খেলেছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। সেবার জিতেছিল পাকিস্তানই। আর টুর্নামেন্টজুড়ে ছন্দে না থাকলেও পাকিস্তানের ফাইনালে জ্বলে ওঠার দৃষ্টান্ত তো ১৯৯২ বিশ্বকাপ আর ২০০৯ টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও আছে।
এখন দেখার বিষয়, আজ ফাইনালে কোন একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান, ভারতের একাদশই বা কেমন হবে?
ফাইনালে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। মানে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ পাকিস্তান খেলিয়েছে, সেই দল ভারতের বিপক্ষে খেলতে পারে। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে খেলবেন ফখর জামান।
তিনে খেলতে পারেন সেই সাইম আইয়ুবই। এশিয়া কাপে ৬ ম্যাচে ৪ শূন্যসহ মাত্র ২৩ রান করেছেন এই বাঁহাতি। এরপরও আরেকটা সুযোগ পেতে পারেন তিনি। কারণ, নতুন বলে সাইমের স্পিন কাজে লাগতে পারে পাকিস্তানের। আর সেই অর্থে পাকিস্তানের হাতে বিকল্পও নেই।
এই তিনজন ছাড়া পাকিস্তানের কোথায় কে ব্যাটিং করবে, সেটা ঠিক নেই। দ্রুত উইকেট হারালে চারে আসতে পারেন অধিনায়ক সালমান আগা। নইলে হুসেইন তালাত, মোহাম্মদ হারিসদের দেখা যেতে পারে।
বাংলাদেশ ম্যাচে ৫৫ রানে পাকিস্তান ৫ উইকেট হারিয়েছিল। সেখান থেকে পাকিস্তানের রানকে ১৩৫-এ নিয়ে যান শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নেওয়াজ। পাকিস্তানের মূল ব্যাটসম্যানদের যে ফর্ম তাতে ভারত ম্যাচেও এরাই পাকিস্তানের ভরসা।
Comments
Post a Comment